প্রেমের পরশ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন - অনুভূতির অনুপ্রাস

কি হল মোর কেউ জানেনা
মন বসেনা কাজে,
হঠাৎ যেন বুকের ভিতর
বেদন বেহাগ বাজে।

চলতে গেলে হয়না চলা
খেতে গেলে খাওয়া,
হাজার পাওয়ার মাঝে আজো
হয়নি কি যে পাওয়া।

কোটি জনতার মাঝে তবু-
লাগছে বড় একা ,
কত যুগ- জনম ধরে
কার সাথে নেই দেখা।

কাহার কথা ভাবতে ভাবতে
হয়না চোখের ঘুম,
কে দিলো গো নয়ন ভরি
অধীর স্বপ্নের ধুম।

উজান স্রোতে জীবন তরী
রইলো যেন থেমে,
হৃদয় বীণায় সুর সাদিলো
মন মজিলো প্রেমে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026